জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

জ্বালানির দাম বাড়ানো ঠিক ছিল: জ্বালানি উপদেষ্টা

ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী
ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী

‘অনিশ্চিত ভবিষ্যতের’ শঙ্কায় বাংলাদেশ সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটি ঠিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেন। সেখান থেকে ফিরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার (৩১ আগস্ট) সংবাদ সম্মেলনে কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘স্থলভাগের ব্লক থেকে নিজেরাই গ্যাস উত্তোলন করবে বাংলাদেশ। সমুদ্রের ব্লকগুলো আন্তর্জাতিক সংস্থাকে দেওয়া হতে পারে।’

দাম বাড়ানোর যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, ‘জ্বালানির দাম বাড়িয়ে রাখা ঠিক ছিল; কারণ আগামী দিনগুলোতে কী হবে সেটা অনিশ্চিত।’

তৌফিক-ই-ইলাহী চৌধুরী ওয়াশিংটন ডিসিতে হাডসন ইন্সটিটিউট আয়োজিত ‘এনার্জি সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ ফর ডেভেলপিং কান্ট্রিজ: বাংলাদেশ কেস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নিয়েও একই কথা বলেছিলেন।

‘বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা শুধু বাংলাদেশের একার নয়, এটি এখন একটি বৈশ্বিক সমস্যা। গণমাধ্যমসহ দলমত-নির্বিশেষে আমরা সবাই মিলে প্রচেষ্টা চালালে এই সমস্যার সমাধান করা যাবে। জ্বালানির ব্যাপক মূল্যবৃদ্ধি এবং সরবরাহের ঘাটতির কারণে বিশ্বে যে আঘাত এসেছে, তা বাংলাদেশেও পড়েছে।’

এ প্রেক্ষাপটে তিনি এই বৈশ্বিক সংকটের সমাধান খুঁজতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে তাদের আরও সোচ্চার ভূমিকা রাখা দরকার।’

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ