জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নিতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাবে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে যে পরিবর্তন হবে, তার সঙ্গে দেশের জনশক্তিকে মানিয়ে নিতে এখনই প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য প্রশিক্ষণের ওপর জোর দিতে বলেছেন তিনি।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ২৪তম জাতীয় সম্মেলন ও ৪৩তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন সরকারপ্রধান।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর গুরুত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকসের ব্যবহার গুরুত্বপূর্ণ নিয়ামক। এ লক্ষ্যেই আমরা ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলাম। ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি। সেই সাথে সাথে ট্রেইনিং এবং শিক্ষার ব্যবস্থাও নিয়েছি।’

‘চতুর্থ শিল্পবিপ্লব আমাদের অর্থনীতি ও কর্মসংস্থানে ব্যাপক প্রভাব ফেলবে,’ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘ইতিমধ্যে আমাদের দেশের পোশাকশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবটের ব্যবহারও শুরু হয়েছে। সাথে সাথে অন্য খাতগুলোও ধীরে ধীরে এদিকে অগ্রসর হচ্ছে। উৎপাদনশীলতা বাড়ছে। কাপড়ের মানও বেড়েছে।’

‘চতুর্থ শিল্পবিপ্লবের ফলে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে যে ধরনের পরিবর্তন সূচিত হবে, তা মোকাবিলা করার জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের যে বিপুল শ্রমশক্তি রয়েছে, তাদেরকে এর সঙ্গে যুক্ত করতে হবে। সেই যুক্ত করতে হলে তাদের ট্রেনিং দিতে হবে। শিক্ষিত করতে হবে এবং দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে হবে।’

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ