জাতীয়

নিবন্ধন দেখাতে না পারলে ক্লিনিক-হাসপাতাল বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

 স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : সংগৃহীত
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : সংগৃহীত

কোনো ক্লিনিক-হাসপাতাল যদি নিবন্ধন দেখাতে না পারে তবে তা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত ছয় জেলার স্বাস্থ্য স্থাপনা উদ্বোধন এবং প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, এর আগে স্বাস্থ্যবিভাগের অভিযানে ১ হাজার ৭০০ অবৈধ ক্লিনিক-হাসপাতাল বন্ধ করা হয়েছে। যারা এখনো নিবন্ধন করেনি বা নিবন্ধন দেখাতে পারছে না সেসব প্রতিষ্ঠান বন্ধ করা হবে।

বেসরকারি হাসপাতাল-ক্লিনিক যতক্ষণ পর্যন্ত মানসম্মত চিকিৎসাসেবা দেওয়া শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, এর আগে স্বাস্থ্যবিভাগের অভিযানে ১ হাজার ৭০০ অবৈধ ক্লিনিক-হাসপাতাল বন্ধ করা হয়েছে। যারা এখনো নিবন্ধন করেনি বা নিবন্ধন দেখাতে পারছে না সেসব প্রতিষ্ঠান বন্ধ করা হবে।

দেশের করোনা টিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। বহু দেশে বিনামূল্যে টিকা দেয়নি, টাকা দিয়ে কিনে নিতে হয়েছে। আমরা সব মানুষকে বিনামূল্যে টিকা দিয়েছি। প্রধানমন্ত্রী ক্ষমতায় আছেন বলেই এটা সম্ভব হয়েছে।

স্বাস্থ্যসেবার নিয়ে তিনি বলেন, উন্নত সেবার জন্য এখন ঢাকায় যেতে হবে না। কুমিল্লাতেই সব স্বাস্থ্যসেবা পাচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তারদের উপস্থিতি, রোগীদের সেবা ও হাসপাতাল পরিষ্কারে সার্বিক বিষয়গুলো খেয়াল করলে দেশের হাসপাতালগুলো আন্তর্জাতিক মানের হবে।

জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, কুমিল্লা-৫ আসনের (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাসেম খান, কুমিল্লা-২ আসনের (হোমনা-তিতাস) সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, স্বাস্থ্য বিভাগের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (মেডিকেল এডুকেশন) অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ প্রমুখ।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ