জাতীয়

আগস্টে বেশি প্রাণ গেছে বাস দুর্ঘটনায়

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৬০৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ হাজার ৯৯০ জন। এরমধ্যে বেশি প্রাণ গেছে বাস দুর্ঘটনায়।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ‘সেভ দ্য রোড’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত মাসে সড়কপথে তিন হাজার ৭৫৭টি দুর্ঘটনা ঘটেছে। এরমধ্যে মোটরসাইকেলে এক হাজার ৬২টি দুর্ঘটনায় ৯২ জন নিহত এবং আহত হয়েছেন ৭৫০ জন। ট্রাক দুর্ঘটনায় নিহত ৬৮ জন এবং আহত ৫৬০ জন। বাস দুর্ঘটনা ২২৫ জনের মৃত্যু এবং ৯১৮ জন আহত হয়েছেন।

লরি-পিকআপ-নসিমন-করিমন-ব্যাটারি চালিত রিকশা-সাইকেল ও সিএনজি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮৮ জন এবং আহত হয়েছেন ৭৬২ জন।

এ ছাড়া নৌপথে ১৫৫টি দুর্ঘটনায় ১৫ জন নিহত, ৩৭৭ আহত এবং ৩৪ জন নিখোঁজ রয়েছেন। রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ১৭৪ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে ৫০ শতাংশ শিশু-কিশোর ও তরুণ। মোট সড়ক দুর্ঘটনার ৬০ শতাংশই ঘটেছে বাইকলেন না থাকা এবং সড়কপথের বেহাল দশার কারণে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ