জাতীয়

বাংলাদেশের জলসীমা থেকে ভারতীয় ৩১ জেলে আটক

 আটক ভারতীয় জেলেরা
আটক ভারতীয় জেলেরা

বঙ্গোপসাগর-সংলগ্ন বাংলাদেশের জলসীমা থেকে ৩১ জন ভারতীয় জেলেকে আটক করেছেন কোস্টগার্ড সদস্যরা।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক ভারতীয় জেলেদের আজ দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে আনা হয়।

এর আগে গতকাল সন্ধ্যায় কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস মনসুর আলী বঙ্গোপসাগরের পশ্চিম আইএমবিএল থেকে ৭৭ নটিক্যাল মাইল দূরে বাংলাদেশের জলসীমায় এফভি মঙ্গল চান্দী-২৫ এবং এফভি মঙ্গল চান্দী-৩ নামে দুটি মাছ ধরার নৌকা জব্দ করে। এ সময় বোটে থাকা জেলেদেরও আটক করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রউফ বলেন, বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ৩১ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত দুটি ট্রলারও জব্দ করা হয়। জব্দ হওয়া ট্রলার এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ