জাতীয়

মিলিটারি অফিসার্স কোর্স-২৬ সম্পন্ন, সম্মাননা ক্রেস্ট প্রদান

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

১০ দিন প্রশিক্ষণ শেষে গাজীপুরের বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)- এ অনুষ্ঠিত হলো ফিমেল মিলিটারি অফিসার্স কোর্স (এফএমওসি)-২৬ এর সমাপনী অনুষ্ঠান। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশসহ ২৬ টি দেশের ২৭ প্রশিক্ষণার্থীর মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় জাতিসংঘের ডিপার্টমেন্ট অফ পিস অপারেশনস (ডিপিও) বুঝতে পারে পুরুষ সহকর্মীদের মত সামরিক ভূমিকা পালন করার পাশাপাশি নারী শান্তিরক্ষীরা স্থানীয় এলাকায় রোল মডেল হিসেবে কাজ করতে পারে। যা কিনা পুরুষ শাসিত সমাজের নারী ও মেয়েদেরকে তাদের নিজস্ব অধিকার ও শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা যোগাবে।

প্রথমবারের মতো বিপসটে আয়োজিত এই কোর্সে মালয়েশিয়া, ঘানা, যুক্তরাজ্য, সেনেগাল, ফিজি, জর্ডান, কঙ্গো, নেদারল্যান্ড, পাকিস্তান, মঙ্গোলিয়া, পেরু, মালাউই, কাজাকিস্তান, প্যারাগুয়ে, মরক্কো, তিউনিসিয়া, বেনিন, নামিবিয়া, তানজানিয়া, পোল্যান্ড, নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, নিউজিল্যান্ড, ফ্রান্স এবং স্বাগতিক বাংলাদেশ হতে সর্বমোট ২৭ জন (২৫ জন বিদেশি ও ০২ জন বাংলাদেশি) ফিমেল অফিসার অংশগ্রহণ করেন।

গত ২২ আগষ্ট ২০২২ তারিখে শুরু হওয়া এফএমওসি কোর্সে অংশগ্রহণকারী ফিমেল অফিসারদের জাতিসংঘের উইমেন পিস এন্ড সিকিউরিটি ধারনার আলোকে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণে বিপসটের প্রশিক্ষকদের পাশাপাশি নেদারল্যান্ডের মেজর জেনারেল প্যাট্রিক ক্যামার্ট (অবঃ) ও লটে ভার্মিজ, ফ্রান্সের বারট্রান্ড জিন মেরি বোরগেইন, যুক্তরাষ্ট্রের রয় আলেকজেন্ডার ব্রেনান, নিউজিল্যান্ডের ট্রেসি টিবস এবং দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে কর্মরত হেড অব ফিল্ড অফিস জাপানের হিরোকো হিরাহারা প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন এবং নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) এর কমান্ড্যান্ট মেজর জেনারেল সুসানে গীতি।

এছাড়াও ছিলেন বিপসট এর কমান্ড্যান্ট মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ