জাতীয়

ঢামেক সংলগ্ন ৩ ফার্মেসি ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত

 ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) সংলগ্ন তিন ফার্মেসি ২৪ ঘণ্টা খোলা রাখার অনুমোদন দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ফার্মেসি তিনটি হলো- ডি এস ফার্মেসি, অপু এন্টারপ্রাইজ ও খান জাহান আলী ফার্মেসি।

ঢাকা মেডিকেল মেডিসিন মার্কেট মালিক বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের সভাপতি লুৎফর রহমান খানের লিখিত আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ডিএসসিসি থেকে শর্ত সাপেক্ষে এই অনুমোদন দেয়া হয়।

অনুমোদন প্রসঙ্গে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ গণমাধ্যমকে বলেন, ঢাকা মহানগরীর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে মেয়র মহোদয় যে উদ্যোগ নিয়েছেন, তাতে সকলেই সাড়া দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য বৃহস্পতিবার ঢাকা মেডিকেল মেডিসিন মার্কেট মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে তিনটি ওষুধের দোকান খোলা রাখার অনুমতি চেয়ে আবেদন করা হয়। যথার্থতা বিবেচনা করে আমরা তাদের আবেদনে সাড়া দিয়ে আমরা আবেদনকৃত সেই তিনটি ফার্মেসি ২৪ ঘণ্টা খোলা রাখার অনুমোদন দিয়েছি। এভাবে যারা যথাযথভাবে আবেদন করবেন, আমরা তাদের আবেদনগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয়তা অনুসারে অনুমোদন দেবো এবং এই অনুমোদন কার্যক্রম ১ দিনের মধ্যেই সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাজধানীতে এক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস জানান, রাজধানীর অলিগলিতে ওষুধের দোকান রাত ১২টা পর্যন্ত ও হাসপাতালের পাশে রাত ২টা পর্যন্ত খোলা থাকবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ