জাতীয়

ঢাকার ওয়াসার পানিতে ভর্তুকি দেওয়া হবে না: স্থানীয় সরকারমন্ত্রী

 ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকার ওয়াসার পানিতে ভর্তুকি দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, ‘ঢাকা জোনভিত্তিক পানির দাম আলাদা করে বাড়ানো হবে। গুলশান-বনানীর অভিজাত এলাকায় পানির দাম বেশি থাকবে। নিম্ন আয়ের মানুষ বসবাসরত এলাকায় পানির দাম অপেক্ষাকৃত কম থাকবে। তবে ঢাকা শহরে পানিতে ভর্তুকি দেওয়া হবে না।’

শুক্রবার ( ২ সেপ্টেম্বর ) রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মিলনায়তনে নগর সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার আয়োজন করে সিটি রিপোর্টার্স ফোরাম।

বৈশ্বিক সমস্যার কারণে খাদ্যদ্রব্যের দাম বেড়েছে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘খাদ্যদ্রব্যের দাম বাড়ায় দেশের মানুষ কিছুটা অস্বস্তিতে আছে। ইউরোপের মানুষ যতটা খারাপ অবস্থায় গেছে, বাংলাদেশ ততটা খারাপ অবস্থায় যায়নি। তবে সংকট আছে, এসব মোকাবিলায় সরকারের পাশাপাশি সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের উচিত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা।’

বিশেষ অতিথির বক্তব্যে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, ‘নগরের উন্নয়নের মাধ্যমে জাতির উন্নয়ন করতে হবে। আজকে রাজধানী ঢাকা উঁচু উঁচু দালানের শহরে পরিণত হয়েছে। যানজটের শহরে পরিণত হয়েছে। আমরা এই নগরীতে স্বাভাবিক জীবন যাপন করতে চাই।’

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি রিপোর্টার্স ফোরামের সভাপতি আদিলুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব দীপ আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু প্রমুখ।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ