ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।
এ সময় তাদের কাছ থেকে এক হাজার ২৫৩ পিস ইয়াবা, ৬ গ্রাম হেরোইন, ২৪ কেজি ৪২৫ গ্রাম গাঁজা, ৪ ক্যান বিয়ার ও ৫৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা রুজু হয়েছে।
দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: