জাতীয়

মার্কিন নিষেধাজ্ঞার পেছনে ১০০ মিলিয়ন ডলারের প্রকল্প: আইজিপি

আইজিপি ড. বেনজীর আহমেদ
আইজিপি ড. বেনজীর আহমেদ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে একটি গোষ্ঠী লবিস্ট নিয়োগ করেছিলো। এজন্য চারটি ফার্মের পেছনে ১০০ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে। ১০০ মিলিয়ন ডলারের প্রকল্পে তিন বছর এই নিষেধাজ্ঞার জন্য কাজ করা হয়েছে। এই সংস্থাগুলো অবশেষে মার্কিন সরকারকে র‍্যাব এবং আমার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য রাজি করাতে সক্ষম হয়।

জাতিসংঘে দুই দিনের পুলিশ প্রধানদের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান বাংলাদেশ পুলিশপ্রধান। শুক্রবার (২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র নাগরিক কমিটির সংবর্ধনায় তিনি কথা বলেন নিষেধাজ্ঞা ইস্যুতে।

অনেকটা আক্ষেপ নিয়েই পুলিশ প্রধান জানান, ২০০৯ সালে তিনি যখন নিউইয়র্কে বাংলাদেশ মিশনে ফার্স্ট সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন, সেই সময়ের অভিযোগের তথ্য দিয়ে তাকে অভিযুক্ত করা হয়েছে। আবার এলিট ফোর্স র‍্যাবের হাতে ৬০০ লোক গুমের অভিযোগ করা হয়েছে। অথচ তাদের কোনো তালিকা কোথাও প্রকাশ করা হয়নি।

নিষেধাজ্ঞার জন্য মার্কিন প্রশাসন অথবা আমেরিকানদের দোষারোপ না করে আইজিপি বেনজীর বলেন, এটা করেছে তারাই, যারা একাত্তরের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলো।

দেশের বিরুদ্ধে, উন্নয়নের বিরুদ্ধে এবং অগ্রযাত্রার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, তা রুখে দিতে প্রবাসীদের প্রতিও আহ্বান জানান ড. বেনজীর আহমেদ।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ