জাতীয়

মিয়ানমারের একজন নাগরিককেও আর ঢুকতে দেয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

 ফাইল ছবি
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমার আবারও রোহিঙ্গাদের প্রবেশের পাঁয়তারা করছে। গোলাবর্ষণের মাধ্যমে যত উসকানিই দিক না কেন সীমান্ত দিয়ে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। সীমান্তে বিজিবি শক্ত অবস্থানে আছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সিলেটে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ছোড়া গোলা এসে পড়ার ঘটনার প্রতিবাদ জানাতে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে আবারও তলব করা হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। দেশটির রাষ্ট্রদূতকে আমরা আবারও তলব করে কড়া প্রতিবাদ জানাবো।’

তিনি বলেন, ‘সীমান্তে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক ও প্রস্তত থাকতে বলা হয়েছে।’

এর আগে গত বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছিলেন, মিয়ানমারের আর একজন নাগরিকও যেন বাংলাদেশে ঢুকতে না পারে, সেজন্য বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশনা দিয়েছে সরকার।

রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ প্রস্তুত, জানিয়ে শাহরিয়ার আলম বলেন, ‘বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে, যেন একজন মিয়ানমারের নাগরিকও আর বাংলাদেশে ঢুকতে না পারেন। আমাদের সংস্থাগুলো বেটার প্রিপেয়ার্ড। আমরা আগের চেয়ে অনেক বেটার প্রিপেয়ার্ড। ভালোভাবে প্রস্তুত আমরা। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত আছে। যার ভিত্তিতে আমাদের এজেন্সি, বর্ডার গার্ড, অন্যান্য বাহিনী যারা আইনশৃঙ্খলার দায়িত্বে আছে, তারা এ বিষয়গুলো নিশ্চিত করবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ