জাতীয়

১০ দিনে করোনা টিকা পেল চার লাখ ৭৬ হাজার শিশু

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৫ আগস্ট থেকে দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে ৫ থেকে ১১ বছরের শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থী) টিকা কার্যক্রম শুরু হয়। এই ১০ দিনের কার্যক্রমে চার লাখ ৭৬ হাজার ৮১৬ জন শিশু টিকার প্রথম ডোজ পেয়েছে।

জানা গেছে, প্রথম দফায় রাজধানীর ২১টি কেন্দ্রসহ সারাদেশের ১২টি সিটি কর্পোরেশনের ৫৫টি জোন ও ৪৬৫টি ওয়ার্ডে এই টিকাদান কর্মসূচি চলছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আগামী ১৪ দিনব্যাপী চলবে এই কার্যক্রম।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৪ লাখ ১ হাজার ৮৬৬ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ১২ লাখ ৬৯ হাজার ২৯৯ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছে ৪ কোটি ৩৭ লাখ ৯৫ হাজার ৬৩১ জন।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার) সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে চার হাজার ৩৬৯ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৫ হাজার ৪৬০ জনকে।

এছাড়া বুস্টার ডোজ টিকা পেয়েছেন ৬৮ হাজার ৬১২ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত বছরের ২৭ জানুয়ারি। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ৫ বছর বয়সী যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ