জাতীয়

পাঁচ দেশ থেকে খাদ্য আমদানি করবে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব
সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব

পাঁচটি দেশ থেকে খাদ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে দেশগুলোর সঙ্গে করা হয়েছে দ্বিপক্ষীয় চুক্তি। দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, রাশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

রোববার (৪সেপ্টেম্বর ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। ওই বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

সচিব বলেন, যে পাঁচটি দেশ থেকে খাদ্য আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই দেশগুলোর সঙ্গে ইতোমধ্যে বাংলাদেশ দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদন করেছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এই পাঁচটি দেশ ছাড়া আরও যদি কোনো বিকল্প দেশ থেকে খাদ্য আমদানি করা যায়, সেগুলো নিয়েও চিন্তাভাবনা করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া দেশে আবাদযোগ্য জমি পতিত না রেখে ফসল উৎপাদন বাড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ