জাতীয়

মায়ের কবরে সমাহিত হবেন গাজী মাজহারুল

 ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরে সমাহিত হবেন কিংবদন্তি গীতিকার, সুরকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার। এমন সিদ্ধান্তই জানিয়েছে তার পরিবার। সোমবার (৫ সেপ্টেম্বর) বাদ আসর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হবে।

এদিন বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা শেষে নেওয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। এখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

রোববার দুপুরে গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল সাংবাদিকদের এ তথ্য জানান। জানা গেছে, গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে দিঠি যুক্তরাষ্ট্র থাকেন। তিনি ইতোমধ্যে দেশের পথে রওয়ানা হয়েছেন।

রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর বারিধারায় নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গাজী মাজহারুল আনোয়ার। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ