জাতীয়

রংপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত বেড়ে ৯

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

রোববার মধ্যরাতে রংপুরের তারাগঞ্জ উপজেলায় খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। সোমবার (৫ আগস্ট) সকালে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচ জন ঘটনাস্থলে, বাকি চারজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

স্থানীয়রা জানায়, রোববার রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হয় রংপুরের ওই এলাকায়। বৃষ্টির মধ্যেই রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংবাদ পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারকাজ পরিচালনা করছেন। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন নিহত হয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ফরহাদুজ্জামান জানান, রোববার রাতে দুর্ঘটনায় আহত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এরপর মধ্যরাতে ও সকালে আরও দুই জন মারা যান। তাদের মধ্যে একজনের নাম জুয়েল। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি। চারজনের মরদেহ হাসপাতালে আছে। চিকিৎসাধীন রয়েছেন ২৩ জন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, রোববার রাতে ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ৫০ জন আহত হয়েছেন। তবে ২৩ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ