রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার (৫ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৫০৮০ পিস ইয়াবা, ৪১ গ্রাম ১০ পুরিয়া হেরোইন, ২২ কেজি ৭৮০ গ্রাম গাঁজা, ১৯ বোতল ফেনসিডিল ও ৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা করা হয়েছে।
দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: