জাতীয়

বিমানের ওয়াশরুমে মিলল ৪০ সোনার বার

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের (ফ্লাইট নং বিজি ১২৮) ওয়াশরুম থেকে বিশেষভাবে লুকায়িত, পরিত্যক্ত অবস্থায় ৪০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। যার বাজার মূল্য আনুমানিক ৩ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩২ মিনিটে ৪ কেজি ৬৪০ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম মহাপরিচালক আরেফিন খান গণমাধ্যমকে জানান, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে আসা বাংলাদেশ বিমান (আকাশবীণা) অবৈধভাবে সোনা বহন করছে। এমন গোপন সংবাদ আসে অধিদফতরের মহাপরিচালকের কাছে। এই প্রেক্ষিতে উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে কাস্টমস গোয়েন্দার একটি দল ১০ নং বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়। পরবর্তীতে কাস্টমস গোয়েন্দা টিম প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বিমানের ভেতরে গিয়ে ওয়াশরুমের ভেতর থেকে বিশেষভাবে সুকৌশলে লুকানো ৪০ সোনার বার উদ্ধার করে।

যার বাজার মূল্য আনুমানিক ৩ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা। এই বিষয়ে, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এবং দি কাস্টমস অ্যাক্ট ১৯৬৯-এর বিধান অনুযায়ী বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ