জাতীয়

গ্যাসের চুলার লিকেজ থেকে আগুন : মৃতের সংখ্যা বেড়ে ৫

 ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জ থানার জিনজিরা মান্দাইল এলাকায় গ্যাসের চুলার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ সনিয়া আক্তার (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ জনে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে দগ্ধ হয়ে ছয়জন আমাদের এখানে এসেছিলেন। তাদের মধ্যে আজ ভোরে সোনিয়া আক্তার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।

বাকি ১ জন চিকিৎসাধীন আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। এই নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা পাঁচ জনে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মো. ইয়াসিন (১২)।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ