জাতীয়

টাকার বিপরীতে ডলারের দাম ১০০ টাকা হওয়া প্রয়োজন: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

ব্যক্তিগত অভিমত প্রকাশ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, টাকার বিপরীতে ডলারের দাম ১০০ টাকা হওয়া প্রয়োজন। তবে ১১০ টাকার ওপরে উঠলে সেটা সমর্থনযোগ্য নয়। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) আয়োজিত ‘ডিজেএফবি উন্নয়ন সংলাপে’ তিনি এসব কথা বলেন।

সংলাপে সভাপতিত্ব করেন ডিজেএফবির সভাপতি হামিদ-উজ- জামান। সঞ্চালনা করেন ডিজেএফবির সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।

টাকার মান প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন টাকার মান ধরে রেখে হঠাৎ ছেড়ে দেওয়ায় এতো আলোচনা হচ্ছে। অর্থনীতির এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, ডলারের দাম ১০০ টাকা পর্যন্ত হলে আমি খুশি হবো। এর বেশি হলে কষ্টদায়ক হবে। টাকার বিপরীতে অনেক আগে থেকে ডলারের দাম কম ছিল। এটা আরও আগে বাড়ানো প্রয়োজন ছিল। কারণ এবার বৈশ্বিক সংকটে ডলারের দাম বাড়ায় সার্বিকভাবে এর প্রভাব পড়েছে। এজন্য আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে ১০০ টাকার কিছু কম অথবা ১১০ টাকার মধ্যে থাকলে ঠিক আছে। তবে এর বেশি হলে কষ্টদায়ক হবে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ