জাতীয়

সারাদেশে দিন ও রাতে বাড়বে তাপমাত্রা

তাপমাত্রা
তাপমাত্রা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের বাড়তে পারে তাপমাত্রা। বুধবার (৭ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কামাল মল্লিক এ তথ্য জানান।

তিনি জানান, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে আজ সন্ধ্যার মধ্যে একটি লঘুচাপ তৈরি হতে পারে। লঘুচাপটি তৈরি হলেও বাংলাদেশে প্রভাব ফেলতে পারবে না। কারণ মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হয়ে লঘুচাপটি ভারতের অন্ধ্র ও তামিলনাড়ুর দিকে চলে যাবে।

সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার আবহাওয়ার তথ্য তুলে ধরে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, এ সময়ে দেশের সর্বোচ্চ ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা চাঁদপুরে ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ