জাতীয়

বিরোধীদলের ভাষা রাজনীতির না : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

গায়ের জোরে ক্ষমতা দখল করা যায় না জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিরোধীদল যেভাবে কথা বলে সেটি রাজনীতির ভাষা হতে পারে না।

বুধবার (৭ সেপ্টেম্বর) দাউদকান্দির হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, বীজ প্রযুক্তি ও বৃক্ষমেলা উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোভিড মোকাবিলার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের যে প্রভাব পড়েছে তাও সফলতার সঙ্গে মোকাবিলা করেছেন।

তিনি বলেন, গ্রামের মানুষের উন্নয়নের জন্য বিভিন্নমুখী পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের প্রত্যেককে খাদ্য উৎপাদনে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। দেশের প্রতিটি জমি চাষ উপযোগী করে তুলতে হবে।

মন্ত্রী বলেন, কৃষকরাই আমাদের প্রাণ। তাদের যথাযথ সম্মান দিতে হবে। মানব জাতির আদিমতম পেশা কৃষি। এটি রিজিকের পেশা, খাবারের পেশা ও এটাই হবে মানবের শেষ পেশা।

সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক কহিনুরের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজির আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহজাহান কবির, কুমিল্লার নবাগত পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান, মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ