জাতীয়

ভারতের সঙ্গে সব অমিমাংসীত বিষয় সমাধান জরুরি: রওশন এরশাদ

বেগম রওশন এরশাদ ( ফাইল ছবি)
বেগম রওশন এরশাদ ( ফাইল ছবি)

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক রওশন এরশাদ এমপি বলেছেন, তিস্তার পানিসহ ভারতের সঙ্গে সব অমিমাংসীত সমস্যার সমাধান জরুরি। তিনি বলেন, তিস্তার পানি প্রবাহের ন্যায্য হিস্যা আমরা না পাওয়ায়, বাংলাদেশের এক লাখ হেক্টর জমি শুকিয়ে মরুভূমিতে রূপান্তরিত হওয়ার উপক্রম।

বুধবার ( ৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানের এক অফিসে সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সভায় সভাপতির ভাষণে টেলি কনফারেন্সে বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন।

রওশন এরশাদ আরো বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের লাখো শহীদের রক্তই শুধু ঝরেনি, বন্ধুরাষ্ট্র ভারতের অসংখ্য সৈনিকের বুকের তাজা রক্তও ঝরেছে। তাই ভারতের সরকারই নয়, জনগণের সঙ্গে বাংলাদেশের মানুষের আত্মার আত্মীয়ের সম্পর্ক গড়ে উঠেছে। এরপরও বাংলাদেশের মানুষ পানির ন্যায্য হিস্যা পাবে না, এটা দুঃখজনক।

শিগগিরই দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনা করে এবিষয়ে সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান বিরোধীদলীয় নেতা।

তিনি এবারের ভারত সফরে বেশকিছু সাফল্যজনক কর্মকাণ্ড সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও মোবারকবাদ জানান।

রওশন এরশাদ বলেন,বিশেষ করে ভারত সরকার বাংলাদেশকে ডিজেল দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা অবশ্যই সাধুবাদ জানানোর মতো। এছাড়া কুশিয়ারা নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে যে চুক্তি সই হয়েছে, তা বাংলাদেশের জন্য একটি বড় অর্জন বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।

এতে সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব গোলাম মসীহের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক এম এ সাত্তার, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এস এম এম আলম, এম এ গোফরান (সাবেক এমপি), অ্যাড. জিয়াউল হক মৃধা (সাবেক এমপি), অধ্যাপক ইকবাল হোসেন রাজু ও কাজী মামুনুর রশীদ।

সভার শুরুতেই সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্ দেশব্যাপী জাতীয় পার্টির সম্মেলন ২০২২এর প্রস্তুতির কর্মসূচির বিস্তারিত উপস্থাপন করেন।

//////////////////////////////////

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক বেগম রওশন এরশাদ এমপি বলেছেন, তিস্তার পানি প্রবাহের ন্যায্য হিস্যা আমরা না পাওয়ায়, বাংলাদেশের এক লক্ষ হেক্টর জমি শুকিয়ে মরুভূমিতে রূপান্তরিত হওয়ার উপক্রম হয়েছে।

পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের লাখো শহীদের রক্তই শুধু ঝরেনি, বন্ধুরাষ্ট্র ভারতের অসংখ্য সৈনিকের বুকের তাজা রক্তও ঝরেছে। তাই ভারতের সরকারই নয়, জনগণের সঙ্গে বাংলাদেশের মানুষের আত্মার আত্মীয়ের সম্পর্ক গড়ে উঠেছে। এরপরও বাংলাদেশের মানুষ পানির ন্যায্য হিস্যা পাবে না, এটা দুঃখজনক। আশাকরি শিগগিরই দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনা করে এবিষয়ে সমাধানে পৌঁছানো সম্ভব হবে।

সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান বিরোধী দলীয় নেতা। এ সময় তিনি এবারের ভারত সফরে বেশকিছু সাফল্যজনক কর্মকাণ্ড সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও মোবারকবাদ জানান। বিশেষ করে ভারত সরকার বাংলাদেশকে ডিজেল দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা অবশ্যই সাধুবাদ জানানোর মতো। এছাড়া কুশিয়ারা নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে যে চুক্তি সই হয়েছে, তা বাংলাদেশের জন্য একটি বড় অর্জন বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

বুধবার বেলা ৩টায় রাজধানীর গুলশানের এক অফিসে সম্মেলন প্রস্তুত কমিটির প্রথম সভায় সভাপতির ভাষণে টেলি কনফারেন্সে বিরোধী দলীয় নেতা এসব কথা বলেন।

এতে সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব জনাব গোলাম মসীহ্’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক এম এ সাত্তার, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এস এম এম আলম, এম এ গোফরান (সাবেক এমপি), অ্যাড. জিয়াউল হক মৃধা (সাবেক এমপি), অধ্যাপক ইকবাল হোসেন রাজু ও কাজী মামুনুর রশীদ।

সভার প্রারম্ভেই সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব জনাব গোলাম মসীহ্ দেশব্যাপী জাতীয় পার্টির সম্মেলন ২০২২’র প্রস্তুতির ব্যাপক কর্মসূচির বিস্তারিত উপস্থাপন করেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ