জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠান কখনো রাজনীতি নিষিদ্ধ করতে পারে না : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠান কখনো রাজনীতি নিষিদ্ধ করতে পারে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার দুপুরে ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রাম ২০২২-২৩ এর অধীন প্রকল্প বাস্তবায়নের জন্য চেক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর পলাশীতে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) এ চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান কখনো রাজনীতি নিষিদ্ধ করতে পারে না। কারণ, রাজনীতি করা মানুষের অধিকার। কিন্তু দলীয় রাজনীতি কীভাবে হবে, সেখানে রাজনীতি যারা করবেন, সেই শিক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানের বোঝাপড়া, সৌহার্দ থাকা উচিত। তবে আমরা চাই, দলীয় রাজনীতির নামে যেন কোনো বিশৃঙ্খলা, অরাজকতা না হয়।

তিনি আরও বলেন, যদি ইতিবাচক রাজনীতি থাকে, আমার মনে হয় না প্রতিষ্ঠানের দিক থেকে কোনো আপত্তি থাকার কথা।

প্রসঙ্গত, সম্প্রতি বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করেছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। গত বৃহস্পতি ও শুক্রবার ব্র্যাক, ইস্ট-ওয়েস্ট, নর্থ সাউথ, ইন্ডিপেন্ডেন্টসহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করে 'সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

কমিটি ঘোষণার পরই প্রতিক্রিয়া দেখায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা নিজ নিজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতির কোনো সুযোগ নেই বলে শিক্ষার্থীদের জানিয়ে নোটিশ জারি করে। বিশ্ববিদ্যালয়গুলোর তরফ থেকে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ে জানানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের সংগঠন 'বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি'র সভাপতি শেখ কবির হোসেন গত সোমবার সমকালকে বলেন, বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজ নিজ ট্রাস্টিদের টাকায় প্রতিষ্ঠিত ও পরিচালিত। সরকার সেখানে এক টাকাও দেয় না। সংগত কারণেই এসব প্রতিষ্ঠানে তাদের তাদের মতামত প্রাধান্য পাওয়া উচিত। ট্রাস্টিদের চাওয়া, তাদের ক্যাম্পাস রাজনীতিমুক্ত হোক। এখন সরকার ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ