জাতীয়

বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাংকে এলইডি লাইট ব্যবহারের নির্দেশ

 ফাইল ছবি
ফাইল ছবি

বিদ্যুৎ খাতে খরচ কমাতে ব্যাংকগুলোকে অধিক বিদ্যুৎ খরচ হয় এমন কমপ্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্পের (সিএফএল) পরিবর্তে জ্বালানি সাশ্রয়ী এলইডি লাইট ব্যবহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখতে বলা হয়েছে।

বুধবার ( ৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র প্রতিবছরে কমপক্ষে একবার সার্ভিসিং করতে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এমনকি জ্বালানি সাশ্রয়ী ইনভার্টার টেকনোলজি-সংবলিত রেফ্রিজারেটর ব্যবহারেও নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা আরও বলা হয়েছে, জ্বালানি সাশ্রয়ে সব ব্যাংকে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে হবে। আর জ্বালানি খাতে ব্যয় কমাতে ব্যাংকগুলোর সিঁড়ি, করিডর, ওয়েটিং রুমে বিশেষ ধরনের মোশন সেনসরনির্ভর লাইটিং ব্যবহার করতে হবে। পাশাপাশি অফিসের রুফটপে অথবা অফিস প্রাঙ্গণের ফাঁকা জায়গাতে নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ