মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন পরিচালক। পদোন্নতি প্রাপ্তরা হলেন- মো. আক্তার হোসেন, মীর মো. জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন।
এছাড়া পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন দুদকের ৬ উপপরিচালক।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুদক সচিব মো. মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
পৃথক তিন আদেশে ৩ জন মহাপরিচালক, ৬ জন পরিচালক ও ৮ জন উপপরিচালক পদে মোট ১৭ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: