জাতীয়

মেট্রোরেলের ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

  •  ফাইল ছবি
    ফাইল ছবি
  •  ফাইল ছবি
    ফাইল ছবি
  •  ফাইল ছবি
    ফাইল ছবি

আগামী ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও রুটে চালু হচ্ছে দেশের প্রথম মেট্রোরেল। চালুর পর মেট্রোরেলের ভাড়া কেমন হবে এটা নিয়ে ছিল মানুষের মনে অনেক প্রশ্ন। তবে এবার ভাড়া নিয়ে জমে থাকা প্রশ্ন দূর করলো ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর) ডিটিসিএ-এর এক বিজ্ঞপ্তিতে এই ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকায় মেট্রোরেলের এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে কত ভাড়া লাগবে সেটি উল্লেখ করা হয়েছে।

উত্তরা নর্থ স্টেশন (দিয়াবাড়ি) থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া হবে ৬০ টাকা। এই দুই স্টেশনের মাঝে আরও সাতটি স্টেশন রয়েছে।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

উত্তরা নর্থ স্টেশন থেকে উত্তরা সেন্টার ও উত্তরা সাউথ স্টেশনের ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথম স্টেশন (উত্তরা নর্থ) থেকে পল্লবী ও মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা। একই স্টেশন থেকে মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৫০ টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

মিরপুরের পল্লবী স্টেশন থেকে মিরপুর-১১, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা। পল্লবী থেকে শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশনের ভাড়া ৩০ টাকা। মিরপুর-১০ নম্বর থেকে ফার্মগেট ৩০ টাকা ও কারওয়ান বাজার স্টেশনে ভাড়া লাগবে ৪০ টাকা। মিরপুর–১০ স্টেশন থেকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া ৫০ টাকা। মিরপুর-১০ থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনে যেতে ৬০ টাকা লাগবে। কমলাপুর স্টেশনে যেতে বাড়তি ১০ টাকা অর্থাৎ ৭০ টাকা ভাড়া পরিশোধ করতে হবে।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

প্রকাশিত ভাড়ার তালিকা অনুযায়ী, এক স্টেশন থেকে আরেক স্টেশনের ভাড়া সর্বনিম্ন ২০ টাকা। সে অনুযায়ী, ফার্মগেট থেকে উঠে কারওয়ান বাজারে নামলেও ২০ টাকা ভাড়া দিতে হবে। একই ভাড়া দিয়ে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত যাওয়া যাবে। ফার্মগেট থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনের ভাড়া ৩০ এবং কমলাপুরের ৪০ টাকা পড়বে।

বিজ্ঞপিতে বলা হয়েছে, কিলোমিটার প্রতি ভাড়া পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সর্বনিম্ন ভাড়া থাকছে ২০ টাকা। সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা, উত্তরা নর্থ স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ পাবেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ