জাতীয়

চাকরিপ্রার্থীদের অবরোধ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে চাকরিপ্রার্থীরা। তাদের এ কর্মসূচি পালনে বাধা দেয় পুলিশ এবং লাঠি চার্জ করে। এতে অন্তত ১০ জন আহত ও দুইজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম ও বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ ব্যানারে দুইটি সংগঠন।

জানা যায়, শুক্রবার বিকেল ৪টা ১৫ থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত শাহবাগ অবরোধ করে আন্দোলনকারীরা। পুলিশ তাদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করে। পুলিশের অনুরোধ না শুনে সেখানে আন্দোলনকারীরা অবরোধ চালিয়ে যান৷ এসময় পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়।

আন্দোলনকারীরা জানান, আমরা শান্তিপূর্ণভাবে শাহবাগ মোড়ে অবস্থান করে বিক্ষোভ করতে গেলে পুলিশ আমাদের ওপর বিনা উসকানিতে হামলা করে। এতে আমাদের ১৫-২০ জন আহত হোন৷ আমাদের ৩ জনকে ধরে নিয়ে যায় পুলিশ। সব বাধা অতিক্রম করে আমাদের ন্যায্য আন্দোলন চালিয়ে যাবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, আন্দোলনকারী শাহবাগ মোড় অবরোধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করে। প্রথমে পুলিশ তাদের অবরোধ না করার অনুরোধ জানায়। অবরোধ প্রত্যাহার না করে সেখানে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এসময় কাউকে আটক করা হয়নি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ