জাতীয়

আগামী মাসে কমতে পারে ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামী মাসে (অক্টোবর) ভোজ্যতেলের দাম আরও একধাপ কমতে পারে। ইতোমধ্যে এ নিয়ে প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে রংপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমছে। ফলে দেশের বাজারে তা সমন্বয় করা হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য আরো বাড়বে। এ সংক্রান্ত সুযোগ-সুবিধাও বৃদ্ধি পাবে।

এর আগে, গত ২৩ আগস্ট বোতলজাত সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়িয়ে ১৯২ টাকা নির্ধারণ করা হয়। খোলা সয়াবিন তেলের দাম ৯ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা করা হয় এবং ৫ লিটারের বোতল ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ