জাতীয়

রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য ঢাকায় শোক বই

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক বই খুলেছে ঢাকায় দেশটির হাইকমিশন। রোববার (১১ সেপ্টেম্বর) এ শোক বই খোলা হয়।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের বাসভবনে রাখা এ শোক বই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এতে শোকাহতরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্তব্য লিখতে পারবেন।

ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদে রাজত্ব করা রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৬) গত বৃহস্পতিবার মারা যান। তার মৃত্যুর খবরে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শোক প্রকাশ করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোক প্রকাশ করেছেন। দেশের বিভিন্ন রাজনৈতিক দলও শোক জানিয়েছে। সেই সঙ্গে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। রানির শেষকৃত্য উপলক্ষে সেদিন ব্রিটেনে সরকারি ছুটি থাকবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ