জাতীয়

প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামূলক: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

এবার সারা দেশে দুর্গাপূজায় মণ্ডপ হবে ৩২ হাজার ১৬৮টি। প্রতিটিতে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি এ কথা জানান।

দুর্গাপূজাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারাদেশের মণ্ডপগুলোতে পূজা শেষ না হওয়া পর্যন্ত স্থায়ীভাবে আনসার সদস্য রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, এবার প্রতিটি মণ্ডপে আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক রাখতে হবে। তাদের পরিচয়ের জন্য আর্মড ব্যান্ড পরতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগে ভ্রাম্যমাণ থাকলেও এবার আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

আগামী ১ থেকে ৫ অক্টোবর শারদীয় দুর্গোৎসব পালিত হবে জানিয়ে মন্ত্রী বলেন, আজান ও নামাজের সময় যেন শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখা হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে গুজব রোধে মনিটরিং সেল করা হচ্ছে। কেউ ধর্ম ও পূজা নিয়ে গুজব ছড়ালে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান আসাদুজ্জামান খান।

সভায় স্বরাষ্ট্রের দুই বিভাগের সচিব, ধর্মসচিব, র‍্যাবের ডিজি, আইজিপি ও ডিএমপি কমিশনারের প্রতিনিধিসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ