জাতীয়

কিশোরগঞ্জে দুই ট্রেন মুখোমুখি, রক্ষা পেল কয়েকশ যাত্রী

 ফাইল ছবি
ফাইল ছবি

কিশোরগঞ্জে সিগন্যালের ভুলে একই লাইনে চলে আসে দুইটি যাত্রীবাহী ট্রেন। তবে একটি ট্রেন চালকের বিচক্ষণতায় অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পান দুই ট্রেনের শত শত যাত্রী। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রেলের দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, বিকেল চারটার দিকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য ১ নম্বর লাইনে স্টেশনে অপেক্ষা করছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি স্টেশনের ২ নম্বর লাইনে ঢোকার কথা থাকলেও ভুল সিগন্যাল থাকায় এ ট্রেনটিও ১ নম্বর লাইনে ঢোকে। দুটি একই লাইনে মুখোমুখি অবস্থায় চলে এলে এ দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।

তবে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের চালক সংঘর্ষের আগেই ট্রেনটি নিরাপদে থামাতে সক্ষম হলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি। পরে বিজয় এক্সপ্রেস ট্রেনটি পিছিয়ে নিয়ে স্টেশনের ২ নম্বর লাইনে আনা হয়। এতে ট্রেন চলাচলে বিঘ্ন দেখা দেয়। পরে প্রায় ৪০ মিনিট পর রেল চলাচল স্বাভাবিক হলে ট্রেন দুটি নিজ নিজ গন্তব্যে চলে যায়।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ বলেন, ‘সিগন্যালের ভুলের জন্য দুটি ট্রেন এক লাইনে মুখোমুখি অবস্থায় চলে আসে। এ কারণে দায়িত্বে অবহেলার অভিযোগে সহকারী স্টেশন মাস্টার ইমাম হোসেন ও পয়েন্টসম্যান শাকিল মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ