জাতীয়

স্কুলছাত্র নিহত: মাইক্রোচালক গ্রেফতার

 ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীতে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় স্কুলছাত্র আলী হোসেন নিহতের ঘটনায় চালক জিয়াউল হককে (৫০) গ্রেফতার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

তিনি বলেন, তেজগাঁওয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী আলী হোসেন নিহতের ঘটনায় আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে চালক জিয়াউল হককে গ্রেফতার করা হয়। এ সময় ঘাতক মাইক্রোবাসটি জব্দ করা হয়।

এ বিষয়ে সোমবার বিকেলে তেজগাঁও উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ