জাতীয়

জঙ্গিবাদ প্রতিহতে পুলিশের ডিজিটালাইজেশন গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্রবাদী কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশের ডিজিটালাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক পুলিশ একাডেমিগুলোর (ইন্টারপা) ১১তম বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ ও অর্থপাচারের পাশাপাশি সহিংস চরমপন্থা এবং প্রযুক্তি নির্ভর অন্যান্য অপরাধ দমনে পুলিশের ডিজিটালাইজেশন একটি চমৎকার উপায় হতে পারে। বর্তমানে এসব অপরাধের কারণে বিশ্বজুড়ে পুলিশের দায়িত্ব পালনে তীব্র চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আজকের বিশ্বে একা কোনো দেশের পক্ষে এসব মোকাবিলা করা সম্ভব নয়। তাই, এসব সমস্যা মোকাবিলায় বিশ্বের দেশগুলোর মধ্যে সহযোগিতা সুসংহত করার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, সহিংস চরমপন্থা এবং প্রযুক্তি ভিত্তিক বহুজাতিক অপরাধ দমনে চাহিদা ও ফলাফল ভিত্তিক প্ল্যাটফর্ম প্রাতিষ্ঠানিকীকরণের মাধ্যমে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, উদ্ভাবনী ও বাস্তবায়নযোগ্য কার্যকর যোগাযোগ গড়ে তুলতে বিভিন্ন দেশের পুলিশ একাডেমির সমন্বয়ে গঠিত ইন্টারপা একটি মাইলফলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, ইন্টারপা সদস্যদের সম্মিলিত ইচ্ছা ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে বিশ্বের নিরাপত্তার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পার্থক্য তৈরি হতে পারে।

বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ একাডেমির প্রধানদের নিয়ে ঢাকায় তিন দিনব্যাপী এই ‘১১তম ইন্টারপা সম্মেলন’ উদ্বোধন করেছেন শেখ হাসিনা।

বিভিন্ন দেশের পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধি, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে এ ইন্টারপা সম্মেলন। ৫৯টি দেশের ৭৬টি পুলিশ প্রশিক্ষণ একাডেমি বা প্রতিষ্ঠান এ ইন্টারপার সদস্য। এর সদর দফতর তুরস্কে। এটি প্রতিবছর বিভিন্ন দেশে সম্মেলন করে। গত বছর ১০ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তুরস্কে।

কনফারেন্সে অংশ নেয়া বিভিন্ন দেশের পুলিশ একাডেমির প্রধানরা মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে যাবেন। সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন তারা।

শেষ দিন ১৪ সেপ্টেম্বর প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ পুলিশের প্রধান ড. বেনজীর আহমেদ। সেদিন কয়েকটি পেপার প্রেজেন্টেশন হবে, যেখানে বিভিন্ন দেশের পুলিশের প্রশিক্ষণ একাডেমির নানা বিষয় তুলে ধরা হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ