জাতীয়

রাখাইন পরিস্থিতি: ঢাকার উদ্বেগের কথা জানানো হলো কূটনীতিকদের

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

স্বাধাধীনতাকামী সংগঠন আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর তীব্র লড়াই চলছে। তাদের এই প্রাণঘাতী লড়াইয়ে মিয়ানমারের দিক থেকে ছোড়া বিস্ম্ফোরিত ও অবিস্ম্ফোরিত কামানের গোলা বেশ কয়েকবার এসে পড়েছে বাংলাদেশের অভ্যন্তরে। পাশাপাশি গত দুই সপ্তাহে একাধিকবার মিয়ানমারের হেলিকপ্টার আকাশসীমা লঙ্ঘন করে বাংলাদেশে ঢুকেছে। রাখাইনে অবনতিশীল পরিস্থিতি বাংলাদেশকে উদ্বিগ্ন করে তুলেছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের সীমান্তের ওপারে রাখাইনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে আলোচনায় বাংলাদেশের উদ্বেগের কথা তুলে ধরেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে ইউরোপের কূটনীতিকরা পররাষ্ট্র সচিবের দপ্তরে ব্রিফিংয়ে অংশ নিয়েছিলেন। পরে সেই আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে রাখাইনের পরিস্থিতি নিয়ে তাঁদের দৃষ্টি আকর্ষণ করা হয়। ব্রিফিংয়ে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, ইইউ রাষ্ট্রদূতসহ ইউরোপের আরও কয়েকটি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে আলোচনার বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সোমবার সন্ধ্যায় তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা সংকট এবং রাখাইনের অবনতিশীল পরিস্থিতি কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়েছে। আলোচনায় রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি নিয়ে ইউরোপের কূটনীতিকরা তাঁদের অবস্থানের কথা জানিয়েছেন। বাংলাদেশ এ পরিস্থিতি কীভাবে দেখছে, সেটি তাঁদের সামনে উপস্থাপন করা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ