জাতীয়

ঢাবি সিন্ডিকেট নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

 ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিল ও ফিন্যান্স কমিটির নির্বাচনে ১৩ পদে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের প্যানেল নিরঙ্কুশ জয়ী হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকেল ৩টার দিকে ফল ঘোষণা করেন এই নির্বাচনের কমিশনার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ।

সিন্ডিকেট নির্বাচনে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল মনোনীত পদে ডিন ক্যাটাগরিতে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুস ছামাদ, প্রভোস্ট ক্যাটাগরিতে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান, অধ্যাপক ক্যাটাগরিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া, সহযোগী অধ্যাপক পদে লোক প্রশাসন বিভাগের আবু হোসেন মুহম্মদ আহসান, সহকারী অধ্যাপক পদে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মোহাম্মদ শরিফ উল ইসলাম এবং প্রভাষক পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাহিন মোহিদ নির্বাচিত হয়েছেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ