জাতীয়

জাবির নতুন উপাচার্য অধ্যাপক নূরুল আলম

অধ্যাপক মো. নূরুল আলম
অধ্যাপক মো. নূরুল আলম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. নূরুল আলম।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মাহমুদুল আলম সই করা এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাক্ট ১৯৭৩ এর ১১ (১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরুল আলমকে আগামী চার বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন নতুন উপাচার্য অধ্যাপক নূরুল আলম।

গত ১২ আগস্ট সিনেটের এক বিষেশ সভায় উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামীপন্থি শিক্ষকদের তিন প্যানেল থেকে মোট আটজন শিক্ষক এ নির্বাচনে অংশ নেন। নির্বাচনে ৪৮ ভোট পেয়ে অধ্যাপক আমির হোসেন, ৪৬ ভোট পেয়ে অধ্যাপক নূরুল আলম এবং ৩২ ভোট পেয়ে অধ্যাপক অজিত কুমার মজুমদার প্যানেলে নির্বাচিত হন।

এরআগে উপাচার্যের রুটিন দায়িত্বে এবং সাময়িক উপাচার্য হিসেব দায়িত্ব পালন করেছেন অধ্যাপক নূরুল আলম।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ