জাতীয়

সিইসি করোনায় আক্রান্ত, দায়িত্বে আহসান হাবিব

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল করোনা ভাইরাসে আক্রান্ত। তাই তার অসুস্থতাকালীন সিইসির দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন ইসির উপ-সচিব মো. শাহ আলম।

এতে উল্লেখ করা হয়েছে, ‘প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল করোনা আক্রান্ত হওয়ায় তার অনুপস্থিতকালীন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান প্রধান নির্বাচন কমিশনারের রুটিন দায়িত্ব পালন করবেন। ’

সিইসির একান্ত সচিব রিয়াজউদ্দিন গণমাধ্যমকে বলেন, গত মঙ্গলবার রাত থেকে স্যারের জ্বর ছিল। এরপর পরীক্ষা করালে বৃহস্পতিবার রিপোর্ট আসে তিনি করোনা আক্রান্ত।

জ্বরের কারণে বুধবার (১৪ সেপ্টেম্বর) সিইসি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ