জাতীয়

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে তদন্ত কমিটি

 ফাইল ছবি
ফাইল ছবি

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ‘অপকর্মের’ সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

কমিটির সদস্যরা হলেন- ছাত্রলীগের গণসংযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক শেখ শামীম তূর্য এবং আপন দাস ও তানভীর আব্দুল্লাহ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিসহ কতিপয় নেতৃবৃন্দের বিরুদ্ধে আনিত অভিযোগের অধিকতর তদন্তের স্বার্থে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

এর আগে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযোগ এনে রাজশাহীর দুর্গাপুর থানার আমলি আদালতে মামলা করেছেন আতিকুর রহমান (২২) নামের এক যুবক।

এছাড়া বুধবার রাতে দলের এক নারী কর্মীর সঙ্গে তার ৪ মিনিট ১০ সেকেন্ডের কথোপকথনের একটি অডিও ফাঁস হয়। সেই অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।

এদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন অমির বিরুদ্ধে নিজ দলীয় কর্মীকে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে প্রকাশ্যে লাঠিপেটার অভিযোগ ওঠে। ওই কর্মী ৩ সেপ্টেম্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ