ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করেছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩৯৪ পিস ইয়াবা, ৫০ গ্রাম হিরোইন, ১৭ কেজি ৯০ গ্রাম গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, ৬৪ লিটার দেশি মদ, দুই বোতল বিদেশি মদ ও ৩৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।
দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: