জাতীয়

দুদেশের পতাকা বৈঠকে সঠিক কারণ জানা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

মিয়ানমার থেকে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে গোলাবারুদ ছুটে আসার সঠিক কারণ জানা নেই। তবে দুদেশের পতাকা বৈঠকে এ বিষয়ে জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের সীমানায় মিয়ানমারের হামলার বিষয়ে প্রতিবাদ জানাচ্ছে ঢাকা। আর এ বিষয়ে জাতিসংঘে অভিযোগ জানানোর বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ার।

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।

এদিকে, শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বনানী ও কুমিল্লায় বিএনপি নেতাদের মারধরের ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা এ ধরনের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

পেশিশক্তি ব্যবহার করে ক্ষমতায় আসার বিষয়টি আওয়ামী লীগ বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান খান কামাল।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ