জাতীয়

‘আশা’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন মনজুরুল আহসান বুলবুল

 ফাইল ছবি
ফাইল ছবি

দেশের অন্যতম প্রধান বেসরকারি সংস্থা (এনজিও) অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টের (আশা) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।

রোববার (১৫ সেপ্টেম্বর) সংস্থার ৪৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে তাকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়। আগামী তিন বছরের জন্য পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থাবেনে তিনি।

মনজুরুল আহসান বুলবুল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ও মহাসচিব পদে একাধিকবার নির্বাচিত হয়েছেন এবং সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

বুলবুল ১৯৫৯ সালের ৩০ নভেম্বর শেরপুরের নালিতাবাড়ীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আমজাদ হোসেন তালুকদার। মায়ের নাম বেগম রওশন আরা।

কর্মজীবনে তিনি একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। এছাড়া এটিএন বাংলা, বৈশাখী টিভিসহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মনজুরুল আহসান বুলবুল ২০২০ সালে বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ অর্জন করেন।

আশা দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে ১৯৭৮ সালে যাত্রা শুরু করে। দেশের ৬৪টি জেলায় ৩২ হাজারের বেশি ব্র্যাঞ্চ কার্যালয়ের মাধ্যমে আশার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, কম্বোডিয়া, ফিলিপাইন, নাইজেরিয়া, ঘানা, কেনিয়া, তানজানিয়ায় ক্ষুদ্রঋণ বিতরণ করছে এ সংস্থাটি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ