জাতীয়

শিল্পকলা পদক পাচ্ছেন ২০ গুণীজন

 ফাইল ছবি
ফাইল ছবি

২০১৯ ও ২০২০ সালের ‌‘শিল্পকলা পদক’ পাচ্ছেন ২০ গুণী ব্যক্তিত্ব। নাটক, সঙ্গীত, নৃত্য,আবৃত্তি, চিত্রকর্মসহ শিল্পের বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখায় এ পদক প্রদান করা হবে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ পদক হস্তান্তর করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ‘শিল্পকলা পদক-২০১৯ ও ২০২০’ নিয়ে জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এ তথ্য জানান।

তিনি বলেন, করোনা মহামারির কারণে শিল্পকলা পদকের অনুষ্ঠান স্থগিত থাকায় ২০১৯ ও ২০২০ সালের পদক একসঙ্গে দেওয়া হবে। ২০১৯ সালে ১০ জন ও ২০২০ সালে ১০ জনসহ মোট ২০ জনকে এ পদক দেওয়া হবে।

পদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। স্বাগত বক্তৃতা করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

দেশের শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য গুণীজনদের অবদানকে সম্মান ও স্বীকৃতি জানাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৩ সাল থেকে শিল্পকলা পদক দেওয়া হয়। নীতিমালা অনুযায়ী ১৬ সদস্যের কমিটি প্রতিবছর পদকের জন্য গুণীজন নির্বাচন করে থাকেন।

পদক প্রদানের জন্য তালিকাভুক্ত ১২টি ক্ষেত্র রয়েছে- কণ্ঠসঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্যকলা, নাট্যকলা, চারুকলা, আবৃত্তি, ফটোগ্রাফি, যাত্রাশিল্প, চলচ্চিত্র ও লোকসংস্কৃতি, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন/সংগঠক এবং সৃজনশীল সাংস্কৃতিক গবেষক। তালিকাভুক্ত ক্ষেত্র হতে নির্বাচিত ১০টি ক্ষেত্রে প্রতিবছর শিল্পকলা পদক দেওয়া হয়। মনোনীত ব্যক্তি/ব্যক্তির প্রত্যেককে স্বর্ণপদক, সনদপত্র এবং নগদ এক লাখ টাকার চেক দেওয়া হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ