জাতীয়

রাজপথ বিএনপির পৈত্রিক সম্পত্তি নয় : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজপথ বিএনপির পৈত্রিক সম্পত্তি নয়, রাজপথ জনগণের। বিএনপি-জামাত রাজপথে নামলে লড়াই হবে। তারা মাঠে নামলে খেলা হবে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর লালবাগের নবাবগঞ্জ পার্কে লালবাগ থানা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ফাঁকা মাঠে তাফালিং করবেন, আর আওয়ামী লীগ আঙ্গুল চুষবে, তা হবে না। ২২ দলীয় জগাখিচুড়ি জোট গতবারও ছিল। তর্জন, গর্জনই সার আপনাদের।

বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, লাফালাফি করবেন না, বাড়াবাড়ি করবেন না। আমাদের নেতাদেরও বলব, বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি করলে কেউ নেতা হতে পারবেন না, কেউ এমপি হতে পারবেন না।

'হঠাৎ বলা হলো বিশৃঙ্খলার জন্য সমাবেশ হবে না। আমি বলেছি ওই মাঠে যাব এবং বক্তৃতা করব। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে এসেছি বিশৃঙ্খলা যারা করবে, ছাত্র-ছাত্রীদের পড়াশোনার যারা ক্ষতি করবে, শেখ হাসিনা তাদের রেহাই দেবেন না'।

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সুদিন আসবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সারাবিশ্বে জ্বালানির দাম বেড়েছে, ইউক্রেন যুদ্ধ আরও বেড়েছে। জনগণকে বলব, আপনারা বঙ্গবন্ধুর কন্যার প্রতি বারবার আস্থা রেখেছেন, আপনারা আবারও আস্থা রাখুন।

শেখ হাসিনা হেরে গেলে স্বাধীনতার শক্তি পরাজিত হবে। দেশের অগ্রগতি বাঁধাগ্রস্ত হবে মন্তব্য করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আইন সম্পাদক নাজিবুল্লাহ হিরু, কার্যনির্বাহী সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ