জাতীয়

রুপনা চাকমাকে বাড়ি বানিয়ে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে অসাধারণ নৈপুণ্যের কারণে বাংলাদেশের রাঙ্গমাটির প্রত্যন্ত গ্রামে এক জরা-জীর্ণ কুটিরে বেড়ে ওঠা রূপনা চাকমা আজ দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক। চ্যাম্পিয়ন হওয়ার পর ভাইরাল হয়েছে তার সেই ভাঙ্গা ঘরের ছবি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে ঘর নির্মাণ করে দেওয়ার।

রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে রূপনা চাকমার ঘরটি নির্মাণ করার জন্য। আমি এরই মধ্যে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিয়েছি। আজ (বুধরার) বিকেলে এলজিইডি প্রকৌশলীকে নিয়ে ঘর নির্মাণের বিষয়ে সরেজমিন দেখে আসবেন। আশা করছি, দ্রুততম সময়ে মধ্যে আমরা ঘরটি করে দিতে পারব।’

তিনি আরও বলেন, ‘রূপনার বাসায় যাওয়ার পথে নড়বড়ে বাশের সাঁকোটি নির্মাণ করে দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আশা করছি, অচিরেই এই সুখবরটি জানাতে পারব।’

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে ব্যারিস্টার সুমন আগামী সপ্তাহের মধ্যে রূপনার ঘর করে দেয়ার আশা প্রকাশ করেন।

রুপনা চাকমা, বাংলাদেশ জাতীয় নারী দলের গোলরক্ষক। উচ্চতা মাত্র ৫ ফুট। কিন্তু এই উচ্চতা দিয়েই দুর্দান্তভাবে গোল পোস্ট সামলে যাচ্ছেন রুপনা।

নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। শ্রেষ্ঠত্ব প্রমাণের সফরে বাংলাদেশ ছিল অদম্য, অকুতোভয়। সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকাররা প্রতিপক্ষের জালে গোলবন্যা বইয়ে দিলেও বাংলাদেশের জাল ছিল সুরক্ষিত। এটা সম্ভব হয়েছে দারুণ রক্ষণভাগের পাশাপাশি গোলবারের নিচে একজন অতন্দ্র প্রহরী থাকায়।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ