জাতীয়

এই শিরোপা দেশের সব মানুষের: সাবিনা

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

সাফ জয়ের ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, এই শিরোপা দেশের সব মানুষের।

সাবিনা বলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আমরা সিক্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই ট্রফি বাংলাদেশের সব মানুষের।

চ্যাম্পিয়ন অধিনায়ক আরও বলেন, আপনারা জানেন আমাদের বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন এবং নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সবার একান্ত প্রচেষ্টায় আজকের এই অর্জন।

এর আগে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে নেপালের কাঠমান্ডু থেকে দুপুর দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সাবিনা-সানজিদারা।

বিমানবন্দরে ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে নারী ফুটবলাদের বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি অংশ।

এদিকে, বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে মুখরিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণ। সাফজয়ী অদম্য এ ফুটবলারদের একনজর দেখতে কড়া রোদ উপেক্ষা করেই বিমানবন্দর পাড়ায় সকাল থেকেই অপেক্ষা করছেন হাজার হাজার সমর্থক।

বিমানবন্দর থেকে শুরু করে মতিঝিলের বাফুফে ভবন পর্যন্ত রাস্তার দুপাশে মানুষের ভিড় বাড়ছে। সবাই সাবিনাদের একনজর দেখতে এবং অভিবাদন জানাতে অপেক্ষা করছেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ