জাতীয়

চ্যাম্পিয়নদের বরণ করে নিলো বাফুফে

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

দীর্ঘ চার ঘণ্টা শোভাযাত্রা শেষে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা হাতে নিয়ে মেয়েরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) পৌঁছেছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চ্যাম্পিয়নদের ছাদখোলা বাস এখানে আসে। এ সময় হিমালয় জয় করা বাঘিনীদের ফুল দিয়ে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ভবনের সাবিনাদের ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।

এদিন তারা দেশে ফেরেন দুপুর ১টা ৪৫ মিনিটে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাদের বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফে কর্মকর্তারা। এ সময় সাফজয়ীদের কেক কেটে খাওয়ান ক্রীড়া প্রতিমন্ত্রী। পাশাপাশি ফুল দিয়ে বরণও করে নেওয়া হয়।

বিমানবন্দর থেকে বের হওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন অধিনায়ক সাবিনা খাতুন, কোচ গোলাম রব্বানী ছোটন ও সানজিদা আক্তার। সাবিনা খাতুন ট্রফি উঁচিয়ে বলেন, এই ট্রফি বাংলাদেশের ১৬ কোটি বলুন, ১৮ কোটি বলুন, সকল মানুষের।

তারপর সাফজয়ীদের নিয়ে দুপুর ৩টা ৩০ মিনিটে ছাদখোলা বাসের শোভাযাত্রাটি শুরু হয়। এ সময় তাদের ঘিরে রাখেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রাস্তার দুই পাশে সাফজয়ীদের দেখে জনগণ হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। সাবিনারাও হাসিমুখে হাত নেড়ে তাদের জবাব দেন। খোলাছাদের বাসে সামনে ট্রফি হাতে ছিলেন অধিনায়ক সাবিনা খাতুন। তার পাশে ছিলেন সানজিদা, মাশুরা পারভীনরা।

চ্যাম্পিয়নদের বাসটি বিমানবন্দর থেকে কাকলী-বনানী পার হয়ে জাহাঙ্গীর গেট দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যায়। তারপর বিজয় সরণি, তেজগাঁও হয়ে পুনরায় ফ্লাইওভার দিয়ে মৌচাক হয়ে কাকরাইলে আসে। কাকরাইল থেকে ফকিরাপুল-আরামবাগ। তারপর মতিঝিল শাপলা চত্বর ঘুরে পৌঁছায় বাফুফে ভবনে। সেখানে বাফুফে সভাপতি ও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন তাদের সংবর্ধনা দেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ