জাতীয়

বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখছে: সেতুমন্ত্রী

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

আগামী নির্বাচন নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি প্রতিদিনই নির্বাচনের নামে মিথ্যাচার করছে। বিএনপি প্রতিদিনই তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখছে, নিরপেক্ষ নির্বাচনের দিবাস্বপ্ন দেখছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ ও নড়াইলের মধ্যবর্তী স্থানে মধুমতী নদীর ওপর নির্মিত মধুমতি সেতুর চলমান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

ওবায়দুল কাদের আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালতের নির্দেশে মিউজিয়ামে চলে গেছে। ওটা আর ফিরে আসা সম্ভব নয় আপাতত। নিরপেক্ষ নির্বাচন হবে এটা আমি আশ্বস্ত করছি। এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। এই শেখ হাসিনা সরকার নির্বাচনের মূল দায়িত্ব পালন করবে। অন্যান্য গণতান্ত্রিক দেশ যেমন ভারতে যে সরকার ক্ষমতায় থাকবে, তার অধীনেই নির্বাচন হয়। এখানে যারা যারা দায়িত্বে থাকবে যেমন পুলিশ, সেনাবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরা কিন্তু সরকারের অধীনে নয়, এরা সবাই নির্বাচন কমিশনের অধীনে থাকবে।

তিনি বলেন, বিএনপি বার বার একই কথা বলে পানি ঘোলা করছে। পানি ঘোলা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। এগুলো করে লাভ হবে কিনা আমি জানি না। তবে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে না এলে তাদের কোনো বিকল্প পথ আছে বলে আমার মনে হয় না।

এর আগে নবনির্মিত মধুমতি সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে আগামী অক্টোবর মাসে সেতুর উদ্বোধন করা হবে বলেও জানান সেতুমন্ত্রী।

এ সময় মিয়ানমারের গোলাবর্ষণ নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

মন্ত্রী বলেন, বাংলাদেশ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ব্যাপারে যাদের যেখানে দায়িত্ব দেওয়া দরকার, সেখানে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ যুদ্ধ চায় না শান্তি চায়।

সড়কের উন্নয়ন নিয়ে মন্ত্রী বলেন, এই সরকারের আমলে সুদূর পাহাড়েও যে দিকে যাবেন শুধু সড়ক। এত সড়কের সংযোগ ঘটেছে যে, ইতিহাসে এর কোনো নজির নেই। যেখানে প্রয়োজন সেখানে ফোর লেন, সিক্স লেন সড়ক করা হবে।

আগামী মাসের যেকোনো দিন কালনা মধুমতী সেতুর উদ্বোধন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, সেতু উদ্বোধনের দিনক্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলেই জানিয়ে দেবেন, ইতোমধ্যেই সেতুর সামারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে এবং তিনি সই করেছেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ