জাতীয়

নারী ফুটবলারদের লাগেজ চুরির প্রমাণ পায়নি বিমান কর্তৃপক্ষ

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে সাফ চ্যাম্পিয়ন মেয়েদের দুজনের লাগেজ থেকে অর্থ চুরির অভিযোগের সত্যতা মেলেনি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দর কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করেছে। এতে ঘটনার সত্যতা প্রতীয়মান হয়নি। গতকাল দুপুর ১টা ৪২ মিনিটে বিজি-৩৭২ ফ্লাইট কাঠমান্ডু থেকে এসে ঢাকায় অবতরণ করে। পরে বাফুফের প্রটোকল প্রতিনিধি ইমরান এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবল দলের দুই নারী সদস্যের ব্যাগ (হোল্ড ব্যাগেজ) থেকে অর্থ (ডলার এবং টাকা) চুরির অভিযোগ পাওয়া যায়। এই অভিযোগের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে ঘটনার সত্যতা পায়নি।

এতে আরও বলা হয়, সিসিটিভির ফুটেজে দেখা যায়, বাফুফে প্রটোকল প্রতিনিধি ও দুজন টিম সদস্য অক্ষত এবং তালাবদ্ধ অবস্থায় লাগেজগুলো বুঝে নেন। তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছ থেকে লাগেজগুলো বুঝে নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন।

জানা গেছে, কৃষ্ণার লাগেজের তালা ভেঙে ৯০০ মার্কিন ডলার ও ৫০ হাজার টাকা নিয়ে গেছে। অন্যদিকে শামসুন্নাহারের লাগেজ কেটে নিয়েছে ৪০০ মার্কিন ডলার। এর পাশাপাশি কিছু মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে এই দুই ফুটবলারের।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ