জাতীয়

নতুন পুলিশ প্রধান হলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-র‌্যাবের মহাপরিচালকের (ডিজি) দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) করা হয়েছে। তিনি ড. বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হবেন। বেনজীর আহমেদ ৩০ সেপ্টেম্বর আইজিপি পদ থেকে অবসরে যাচ্ছেন।

এদিকে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন এম খুরশীদ হোসেন। বর্তমানে তিনি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। এই আদেশ ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

এর আগে ২০২০ সালের ৮ এপ্রিল দেশের ৩০তম আইজিপি হিসেবে নিয়োগ পান ড. বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার সকালে পৃথক আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তার বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ ৫৭ নম্বর আইন) এর ধারা ৪২(১)(ক) অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ