খোলা ও প্যাকেটজাত চিনি এবং পাম তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, পাম তেলের লিটার কেজিতে ১২ টাকা কমিয়ে সর্বোচ্চ খুচরা মূল্য ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে পাম অয়েলের দাম ১৪৫ টাকা লিটার ছিল।
এ ছাড়া খোলা চিনি কেজিতে ৬ টাকা কমিয়ে ৮৪ টাকা এবং প্যাকেটজাত চিনি ৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে, খোলা বাজারে প্রতিকেজি চিনি ৯০-৯৫ টাকায় বিক্রি হচ্ছিল।
আগামী ২৫ সেপ্টেম্বর থেকে সরকার নির্ধারিত নতুন এ দাম কার্যকর হবে।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: